প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় সেরা ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির পাঁচজন শিক্ষার্থী।
আজ শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) দেশের আটটি অঞ্চলে একযোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় মেধা, দক্ষতা ও গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতার স্বাক্ষর রেখে সেরা ১০ জনের মধ্যে পাঁচজনই বেরোবির শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। নির্বাচিত বিজয়ীরা আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “জাতীয় পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ গণিত অলিম্পিয়াডে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর সেরা ১০-এর মধ্যে স্থান করে নেওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন তাঁদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়ও তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও মেধার বিকাশে সবসময় উৎসাহ ও সহযোগিতা প্রদান করে আসছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন