প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। নেলসন দিলীপকুমার নির্মিত এই সিনেমার বৈশ্বিক আয় ইতোমধ্যে ৮০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। বর্তমানে রজনীকান্ত অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যাপকভাবে চলছে।
এখন প্রশ্ন উঠেছে—সিনেমাটির শিল্পীরা কত পারিশ্রমিক পেয়েছেন? গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেলার ২’ সিনেমার জন্য রজনীকান্ত একাই ১১০ কোটি রুপি নিয়েছেন। তাছাড়া, সিনেমার লাভের একটি অংশও তিনি পাবেন—এমন একটি চুক্তি হয়েছে। ফলে, সিনেমাটি থেকে তার মোট আয়ের পরিমাণ প্রায় ১৮০ কোটি রুপি হতে পারে।
এদিকে, ‘জেলার ২’ সিনেমার মাধ্যমে আবারও ম্যাথিউ গ্যাংস্টারের চরিত্রে ফিরেছেন মালয়ালম তারকা মোহনলাল। তিনি এই সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। ছবিটিতে অতিথি চরিত্রে ছিলেন বলিউড তারকা হৃতিক রোশন, যিনি অল্প সময়ের উপস্থিতির জন্য ২৫ কোটি রুপি পেয়েছেন।
অন্যদিকে, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সম্মানী ১৫ কোটি রুপি ছাড়িয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড তারকা বিদ্যা বালান, যাকে ৬ কোটি রুপি দেওয়া হয়েছে। এস জে সুরিয়ার পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপি মধ্যে, এবং সুরাজ ভেঞ্জামুডুর নিয়েছেন ১ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ২০ কোটি রুপি পেয়েছেন। যদিও এসব পারিশ্রমিকের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ‘জেলার ২’ সিনেমাটি ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়াল। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেলার ২’ সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। এর মধ্যে সিনেমাটি সর্বোচ্চ আয় করে ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন