প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আইসিজ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় প্রদান করে।
ভলকার তুর্ক এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘আদালতের আজকের রায় এখন বাস্তব পদক্ষেপে রূপ নিতে হবে।’
তিনি আরও বলেন, আদালত মিয়ানমারের দায়িত্ব ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে। এই রায় বিশ্বের সব দেশের জন্য একটি শক্তিশালী বার্তা—গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন, দুর্দশা ও অপমানকে মানবতার বিবেকের ওপর একটি কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন