প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। সেখানে স্থান পায় এমন ঘটনা যা কিছু ইতিবাচক, যা কিছু প্রথম, এবং যা কিছু মানবসভ্যতার জন্য অভিশাপ কিংবা আশীর্বাদ। বিভিন্ন প্রয়োজনে মানুষ জানতে চায় সেই ইতিহাস।
আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। এক নজরে দেখা যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩৮৬ সালে জার্মানির সর্বাপেক্ষা প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।
১৩৮৬ সালে ওসমানীয় বাহিনী বুলগেরিয়ার রাজধানী সোফিয়া দখল করে।
১৭৮১ সালে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্নওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করে, যা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটায়।
১৮১২ সালে নেপোলিয়ন প্রাকৃতিক প্রতিকূলতার কারণে মস্কো ত্যাগে বাধ্য হন।
১৮৮৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
১৯২৩ সালে কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ সালে চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
১৯৪৪ সালে ফিলিপাইনে মার্কিন সেনাদের সাথে জাপানি সৈন্যদের সংঘর্ষ শুরু হয়।
১৯৫০ সালে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং দখল করে।
১৯৫১ সালে ব্রিটেন সুয়েজ খান অঞ্চল অধিকার করে।
১৯৫৪ সালে একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয় লাভ করে।
১৯৬২ সালে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৬৫ সালে চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক-ব্যবস্থা চালু হয়।
১৯৭২ সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।
১৯৭৩ সালে স্পেনে বন্যায় ২শ’ লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৬ সালে ফিলিস্তিন মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আলী হাসান সালামাহ্ ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লেবাননে শাহাদাত বরণ করেন।
১৯৭৭ সালে দক্ষিণ আফ্রিকার ১৮ টি বর্ণবাদ বিরোধী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৮৩ সালে বামপন্থী সামরিক অভ্যুত্থানে গ্রেনেডার প্রধানমন্ত্রী মবিশ নিহত হন।
১৯৮৬ সালে দক্ষিণ আফ্রিকার সীমান্তে বিমান দুর্ঘটনায় মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোর মাশেল ৩০ জন সহযাত্রীসহ নিহত হন।
১৯৮৮ সালে ভারতে পৃথক বিমান দুর্ঘটনায় ১৬৪ জন নিহত হয়।
১৯৯১ সালে বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত সরকারের অবসান ঘটে।
১৯৯৩ সালে পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর-এর উদ্বোধন করা হয়।
১৯৯৬ সালে পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশিপ ‘চীন ১ নম্বর’ সফলভাবে আকাশে উড়ে।
জন্ম
১৬০৫ সালে টমাস ব্রাউন, ইংরেজ সাহিত্যিক জন্মগ্রহণ করেন।
১৮৬৪ সালে ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত জন্মগ্রহণ করেন।
১৮৯৬ সালে চারুচন্দ্র ভাণ্ডারি, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা জন্মগ্রহণ করেন।
১৮৯৭ সালে সেলিমুজ্জামান সিদ্দিকী, পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী জন্মগ্রহণ করেন।
১৮৯৯ সালে মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস, গুয়াতেমালার নোবেলজয়ী কথাশিল্পী জন্মগ্রহণ করেন।
১৯০৩ সালে রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী, সংগীত পরিচালক জন্মগ্রহণ করেন।
১৯২৪ সালে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি জন্মগ্রহণ করেন।
১৯৬১ সালে সানি দেওল, ভারতীয় অভিনেতা ও প্রযোজক জন্মগ্রহণ করেন।
১৯৮৩ সালে রেবেকা ফার্গুসন, সুয়েডীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৭৪৫ সালে ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট মৃত্যুবরণ করেন।
১৯২২ সালে চন্দ্রশেখর মুখোপাধ্যায়, যশস্বী বাঙালি লেখক মৃত্যুবরণ করেন।
১৯৩৬ সালে মহান চীনা সাহিত্যিক লু স্যুন মৃত্যুবরণ করেন।
১৯৩৭ সালে আর্নেস্ট রাদারফোর্ড, নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী মৃত্যুবরণ করেন।
১৯৭২ সালে কিথ জনসন, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক মৃত্যুবরণ করেন।
১৯৭৪ সালে ফররুখ আহমদ, বাঙালি কবি মৃত্যুবরণ করেন।
১৯৮৭ সালে মুহম্মদ মনসুর উদ্দিন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মৃত্যুবরণ করেন।
১৯৯০ সালে অশোকবিজয় রাহা, ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক ও সমালোচক মৃত্যুবরণ করেন।
২০০৩ সালে বসনিয়ার বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ আলী ইজ্জাত বেগুভিচ মৃত্যুবরণ করেন।
২০০৪ সালে কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।
২০১৪ সালে এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ, বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন