প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তিটি সম্প্রতি নবায়ন করা হয়েছে।
১৮ নভেম্বর বুধবার, সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডিআরইউ’র নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।
এই চুক্তির আওতায়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমার সুবিধা গ্রহণ করবেন ২০-৬০ বছর বয়সী ডিআরইউ’র সদস্য ২ হাজার সাংবাদিক। চুক্তির শর্ত অনুযায়ী, ডিআরইউ’র সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং অপারেশনের ক্ষেত্রে ৭০ হাজার টাকা প্রদান করা হবে। এই চুক্তিটি এক বছরের মেয়াদকালের জন্য নবায়ন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন