প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনা ঘটেছে হাইওয়ে ৬৫-এর পাশে, যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায় এবং সেই আগুন আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়তে থাকে। হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরবর্তীতে জানা যায়, বিমানটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে ইসরায়েলি পুলিশ হাইওয়ে ৬৫ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানায়, দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী একজন ব্যক্তি আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত দেখা গেছে।
এই ঘটনার সময় আরেকজন ব্যক্তি বিমানের ভেতরে আটকা পড়েছিলেন। পরবর্তীতে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, আটকে থাকা ওই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন