প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে গত দুই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ৪ হাজার ২৬০টি মামলা দায়ের করেছে। এই সময়ের মধ্যে ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিকের রমনা বিভাগে ১৭৪টি মামলা, লালবাগ বিভাগে ২৪৯টি মামলা, মতিঝিল বিভাগে ৬৩৮টি মামলা এবং ওয়ারী বিভাগে ৫৩৫টি মামলা রেকর্ড করা হয়েছে।
এছাড়া, তেজগাঁও বিভাগে ২৫৬টি মামলা, মিরপুর বিভাগে ৫০৪টি মামলা, উত্তরা বিভাগে ৬১০টি মামলা এবং গুলশান বিভাগে ১ হাজার ২৯৪টি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন