প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবশেষে ব্র্যাক ইউনিভার্সিটি জয়ের স্বাদ পেল। এবিজি ইউনিভার্সিটি কাপের ‘বি’ গ্রুপে টানা দুই হারের পর আজ তারা ইউল্যাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। হতাশা ভুলে আজকের ম্যাচে তারা সফল হয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটি ১-০ গোলের ব্যবধানে ইউল্যাবকে পরাজিত করেছে। জয়সূচক গোলটি করেছেন ইমতিয়াজ মারুফ।
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটে ইউল্যাবের একটি সুযোগ এসেছিল। কিন্তু তাদের এক খেলোয়াড়ের নেওয়া ভলি বারের ওপর দিয়ে চলে যায়। বিপরীতে, ১০ মিনিটে ব্র্যাকের একটি সুযোগ তৈরি হয়েছিল। তবে মারুফ বক্সের মধ্যে থেকে শটটি সঠিকভাবে নিতে পারেননি।
প্রথমার্ধের ৫০ মিনিটে দুই দলই আরো কিছু সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু খেলোয়াড়রা সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে খেলাটি চলতে থাকে, তবে কোন দলই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৪০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইউল্যাবের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মারুফ বক্সের মধ্যে বল পান সতীর্থের আলতো টোকায়। চলতি বলেই ডান পায়ের জোরালো বাঁকানো শটে তিনি গোল করেন। তার সেই গোলের মাধ্যমে ব্র্যাক জয় নিয়ে মাঠ ছাড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন