প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াত ইসলামী একটি বর্ণাঢ্য বিজয় র্যালী আয়োজন করেছে। আজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে কয়েক সহস্রাধিক নেতা-কর্মী এই র্যালীতে অংশগ্রহণ করে। র্যালীটি স্থানীয় বাইপাস সড়ক আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরান কাপুড়িয়া পট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে বৈষম্য অব্যাহত থাকে। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয় এবং গণতন্ত্রকে হত্যা করা হয়। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে মানুষ আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের মানুষ তথা রাজনৈতিক দলগুলো চায় মানুষের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন