প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়া কাপ আর্চারিতে শক্তিশালী কাজাখস্তানকে পরাজিত করে বাংলাদেশের আর্চাররা স্বর্ণপদক অর্জন করেছে। ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে গৌরবময় এই সাফল্য তারা লাভ করেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আব্দুর রহমান আলিফ, মো: সাগর ইসলাম এবং আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬, লেগ-২-এর রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে প্রথম সেটে বাংলাদেশ ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে।
তবে বাংলাদেশের আর্চাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্ট অর্জন করে। চার সেটের লড়াই শেষে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সাফল্য বাংলাদেশের আর্চারির আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে গণ্য হচ্ছে। পিছিয়ে পড়ার পরও দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন