প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার অভ্যন্তরে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুততার সাথে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সাথে সাথে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ৮ ইউনিট যাচ্ছে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ২০ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন