প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। তিনি উল্লেখ করেন, "রামিসা হত্যাকাণ্ডের বিচার যেমন দ্রুত হয়েছিল, অপ্রতিমের ক্ষেত্রেও তেমন হবে। আমরা পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করবো।"
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, "কুমিল্লার এই মর্মান্তিক ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত।" ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সন্দেহভাজন চারজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আদালতে অপরাধ স্বীকার করেছে এবং তারা মূলত কিশোর অপরাধী ছিল। ভিকটিমের সাথে তাদের পরিচয় ছিল। পুলিশ ইতোমধ্যে ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, "এই ধরনের মারাত্মক অপরাধের পেছনে মাদকসহ নানা সামাজিক কারণ যুক্ত থাকে।" কিশোর অপরাধ রোধে স্কুল পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক পচন রোধে সরকার ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন