প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে কোন উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার লক্ষণ নেই বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন। তিনি বলেন, তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে বর্তমানে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্যসহ নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এ বিষয়ে তিনি সোমবার (২৭ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলে। কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এবং মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা পরিপ্রেক্ষিতে উগ্রবাদী তৎপরতা বাড়ছে কিনা—এমন একটি প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এ মুহূর্তে সে ধরনের কোনো আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি না। আমরা অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে উগ্রবাদী তৎপরতা নিয়মিত নজরদারি করছি। কোথাও কোনো তথ্য বা সংবাদ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না— এ প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, ‘এ বিষয়ে এখনই এমন কিছু বলার সুযোগ নেই। তবে দেশের মধ্যে আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না।’ মতিঝিলে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা সম্পর্কে মোহাম্মদ শামসুল হক বলেন, পুলিশের কাছে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশের মতিঝিল বিভাগ এই ঘটনায় তদন্ত করছে। অ্যারেস্ট হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা উচিত নয় বলেও বলেন তিনি।
জঙ্গিবাদ-সংক্রান্ত মামলার অগ্রগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান জানান, গ্রেফতারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত ফাতা কমব্যাট মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরো কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মোহাম্মদ শামসুল হক যোগ করেন, ‘সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় অভিযান আগের মতোই অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন