প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেডারেশন কাপের সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংস ঢাকা ওয়ান্ডারার্সকে গোলবন্যায় ভাসিয়েছিল। কিংস ৫-০ গোলের জয় পেয়েছিল। আজকের ম্যাচেও তেমনই একটি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ফুটবল লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে। বিরতির আগে ঢাকা ওয়ান্ডারার্স ১০ জনের দলে পরিণত হয়েছে।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন জসিম উদ্দিন। তিনি প্রথমে স্লাইড করে বল কিছুটা ক্লিয়ার করেন। কিন্তু ফিরতি সুযোগে কিংসের একজন ফুটবলার শট নিলে হাত দিয়ে ঠেকিয়ে দেন জসিম। রেফারি দ্রুত লাল কার্ড দেখান।
এর আগে এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। ম্যাচ শুরু হওয়ার পরেও বৃষ্টি থামেনি। বৃষ্টিস্নাত মাঠে খেলা শুরু হয় এবং শুরুতেই কিংসের খেলোয়াড়রা গোল উৎসবে মেতে ওঠেন।
কেননা ম্যাচের ২৮ সেকেন্ডের মধ্যে গোলের দেখা পায় কিংস। গোলটি করেন নেপালের ফরোয়ার্ড মনিশ ডাঙ্গী। অ্যাসিস্ট করেন কিংসে ফেরত আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনহো। সেই গোলের রেশ কাটতে না কাটতেই কিংস দ্বিতীয় গোলটি করে। এবার ৫ মিনিটে গোলটি করেন সাব্বির হোসেন। একই প্রতিপক্ষের বিপক্ষে ফেডারেশন কাপে তিনি জোড়া গোল করেছিলেন। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় কিংস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন