প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮। আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে।
পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। অপরদিকে, মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক্সের মাধ্যমে পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, আজকের জুমার খুতবাও প্রতিবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে।
মসজিদুল হারামে শায়খ উসামাহ খাইয়াত
মসজিদুল হারামে আজকের জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ উসামাহ বিন আবদুল্লাহ খাইয়াত। তিনি মক্কায় জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট আলেম, যিনি দীর্ঘকাল ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে কাজ করছেন। ১৯৯৭ সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
শায়খ উসামাহ খাইয়াত ১৯৫৬ সালে মক্কায় জন্মগ্রহণ করেন।
তিনি মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ খাইয়াতের সন্তান। ফলে, তার ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞানচর্চা এবং পবিত্র দুই মসজিদের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি হাদিস ও ইসলামী জ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ইমামতি জীবনে তার সুমধুর কোরআন তেলাওয়াত, হৃদয়স্পর্শী খুতবা এবং জ্ঞানগর্ভ বক্তব্য মুসল্লিদের মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।
মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন শায়খ আবদুল বারী বিন আওয়াদ আস-সুবাইতি। তিনিও দীর্ঘকাল ধরে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে কাজ করছেন। ১৯৯৪ সালে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান।
এর আগে ১৯৯০-এর দশকে তিনি মসজিদুল হারামে রমজানের তারাবির নামাজের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। পবিত্র দুই মসজিদে ইমামতির এই অভিজ্ঞতা তার দীর্ঘ ও সমৃদ্ধ ইসলামী সেবাজীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।
শায়খ আবদুল বারী আস-সুবাইতি ১৯৬০ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেন এবং অল্প বয়স থেকেই কোরআন শিক্ষা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করে ইসলামী ফিকহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে জুমার নামাজ বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি অথবা বিভিন্ন মাধ্যমে মসজিদুল হারাম ও মসজিদে নববীর জুমার খুতবা ও নামাজের সঙ্গে যুক্ত হন।
দীর্ঘকাল ধরে পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনকারী শায়খ উসামাহ খাইয়াত ও শায়খ আবদুল বারী সুবাইতি ইসলামী জ্ঞান, কোরআন তেলাওয়াত ও খুতবার জন্য মুসল্লিদের কাছে সুপরিচিত। আজ তাদের ইমামতিতে পবিত্র দুই মসজিদে জুমার নামাজ আদায় করবেন দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য মুসল্লি।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন