প্রিন্ট এর তারিখঃ ৬ই নভেম্বর, ২০২৬ইং; ০১:৫৪ এম || প্রকাশের তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:১৫ পি.এম
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও প্রতিবেশিরা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতন্ডা করত। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে ছেলে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পলাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"