প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বৈধ ড্রাইভিং স্কুল মালিকরা গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষ চালক তৈরির প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক। তারা অবৈধ ড্রাইভিং স্কুলের বাণিজ্য বন্ধের জন্যও দাবি জানিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ড্রাইভিং ট্রেনিং স্কুল সোসাইটির আয়োজনে এক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করা হয়। রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সিদ্ধান্ত ও দাবির কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর নবী শিমু। তিনি উল্লেখ করেন, ‘দেশে দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষ্যে এবং সড়কে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচির সঙ্গে আমাদের সংগঠন যুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো। ড্রাইভিং স্কুল মালিকদের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সরকারের কাছে লিখিতভাবে দাবি জানাবো।
সভায় সংগঠনের উপদেষ্টা জিয়াউল হক, ইন্সট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার, দুর্ঘটনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ইনজামামুল হক রামীম, সদস্য মাসুদুল ইসলাম কমল, কামাল হোসেন, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, লিটন হাবীবসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে তারা ড্রাইভিং স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি জানাবেন বলে উল্লেখ করেন।
এছাড়াও, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যে সরকারের পাশাপাশি ড্রাইভিং স্কুল মালিকরা সারা দেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন