প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে চুয়াডাঙ্গায় একটি মোটরসাইকেল শোডাউন আয়োজন করেছে। শোডাউনটি মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়।
শোডাউনটি শহরের স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক, হাসান চত্বর ও কোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়।
শোডাউনের নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহম্মেদ।
এ সময় বক্তব্য প্রদানকালে জেলা সভাপতি সাগর আহম্মেদ বলেন, ‘শেখ হাসিনার উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। সুতরাং ফিরে আসার স্বপ্ন না দেখাই ভালো। যেখানে আছেন, সেখানেই থাকুন। দেশে ফিরে এলে আইনের মুখোমুখি হতে হবে।’
তিনি আরও বলেন, ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামান্য খাবার কিংবা অন্যান্য প্রলোভনে পড়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। অন্যথায় আইন অনুযায়ী কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো. হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, অফিস সম্পাদক পারভেজ আলম, বায়তুলমাল সম্পাদক আবু রায়হান, পৌর সভাপতি রাব্বি হাসান, সেক্রেটারি রাফায়েত বিন শোভন, সরকারি কলেজ সভাপতি মাসুদুর রহমান, সেক্রেটারি আমীর হামজা, সদর উপজেলা সভাপতি মুন্না রহমান, দামুড়হুদা উপজেলা সভাপতি আল ফাহাদ সবুজ, দর্শনা পৌর সভাপতি লোকমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন