প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আরিফ হোসেন সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেশারপাড় গ্রামের গোরফার মিয়ার পুত্র। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে আরিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু ঘটে। রবিবার বাদ আসর তার জানাজা নিজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তরুণ কলেজ শিক্ষার্থী আরিফের মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন