প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ২০৭ জনে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর পর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে পৌঁছেছে। গত একদিনে নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন