প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রাফিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় রুয়েট প্রশাসন উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) চিকিৎসকবৃন্দ তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপাচার্য এক শোক বার্তায় বলেন, "মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন।" শোকবার্তায় উপাচার্য শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। দুর্ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে এবং তিনি অচেতন হয়ে পড়েন।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তারা হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিকভাবে রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাফিদকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন