প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনের উদ্দেশ্যে তিন দিনের একটি অভিযান পরিচালনা করে পুলিশ ৫৪৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আটক হওয়া ৯৯ জনের মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবির হাতে ৯ জন আটক হয়েছে। আটককৃত ৮৬ জনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ১৮৪ জনকে আটক করা হয়েছিল, যার মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, কিশোর গ্যাং ও অপরাধ দমনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৬টি থানায় একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন