প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবতার সেবায় এগিয়ে এসে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রাসু ফাউন্ডেশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পবনবেগ মোহাম্মদীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসাসেবা দেন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম এবং গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাবনাজ সুলতানা।
চিকিৎসাসেবা নিতে আসা ছকিনা বেগম (৩৫), লিয়াকত শেখ (৬০) ও রহিমা বেগম (৬৫)সহ একাধিক রোগী বলেন, “বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পেয়ে আমরা খুবই উপকৃত ও আনন্দিত। দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য অনেকের নেই। সাধারণ মানুষের জন্য এ ধরনের মহৎ উদ্যোগ অত্যন্ত উপকারী। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
ক্যাম্প পরিচালনা ও তদারকিতে উপস্থিত ছিলেন রাসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল্লাহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সেকেন্দার রুমি।
এছাড়া মো. হাসান খান, আকিব সিকদার, সিয়াম মোল্যা, রিফাত মোল্যা, রনি মোল্যা, আরাফাত মোল্যা ও ওমর মোল্যাসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।
রাসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল্লাহ সুমন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন। তাই এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন