প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সংঘটিত একটি মর্মান্তিক দুর্ঘটনায় আরপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল এবং বিপরীত দিক থেকে ট্রাকটি চলছিল। ভোরের দিকে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু ঘটে এবং পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন