প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষার জন্য দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুনঃখনন করে নদীর গতিপথ পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনটি এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রাম এলাকায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ, জুব্বার আলী, শাহীনুর রহমানসহ আরো অনেক বক্তা।
বক্তারা এসময় বলেন, "কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রাম সংলগ্ন দশানী নদীর তীব্র ভাঙনের ফলে ফসলি জমি, ঘর বাড়ি বিলীন হচ্ছে।"
তারা আরও উল্লেখ করেন, ভাঙনের কারণে দশানী নদীর ওপর নির্মিত দশানী ব্রিজটি হুমকির মুখে পড়েছে। দশানী নদীর ভাঙনের ফলে ব্রিজের নিচের পশ্চিম পাশে বালু জমে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে নদীর পূর্ব পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
তাহলে, বালুরগ্রামকে রক্ষার জন্য অবিলম্বে দশানী নদীর পশ্চিম কিনারায় জমে থাকা বালু খনন করে নদীর গতিপথ পুনঃরুদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন