প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা, যা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সংস্কৃতি সংরক্ষণ এবং দেশীয় কৃষ্টিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।
আমরা আলোকিত নারী এবং লবী রহমান কুকিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর রোটারিয়ান ক্লাবে দিনব্যাপী এই উৎসবে ১২৫ জন উদ্যোক্তা ৪০টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন।
দুপুরে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। একই সঙ্গে চাঁদপুরের নারী উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
মেলায় বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি, নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবারের স্টল দর্শনার্থীদের আকৃষ্ট করে। এ আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা বাংলার পিঠার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোগের প্রসারের সুযোগ সৃষ্টি হয়।
এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ‘আমরা আলোকিত নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁইসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের প্রচার-প্রসারের পাশাপাশি নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।
মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর শিল্পীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন