প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ মফস্সল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা শাঁখা এই কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি কর্তৃক অনুমোদনক্রমে এই প্রস্তাবিত কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দি কান্ট্রি টুডে ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মোঃ রেজাউল করিম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ- সভাপতি হিসেবে রয়েছেন সায়মন সরওয়ার কায়েম (দৈনিক সকালবেলা), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন দৈনিক কালের সমাজ ও দৈনিক কক্সবাজার' ৭১-র প্রতিনিধি শেফাইল উদ্দিন। সহ সাধারণ সম্পাদক হিসেবে এম আবুহেনা সাগর (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক হিসেবে নাছির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা), অর্থ সম্পাদক হিসেবে গিয়াস উদ্দিন (দৈনিক দৈনন্দিন), ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে বশিরুজ্জামান (দৈনিক যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাউছার উদ্দিন শরীফ (অনলাইন সিএনএস), দপ্তর সম্পাদক হিসেবে আলা উদ্দিন (দৈনিক আমাদের বসুন্ধরা), যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে এম, ছরওয়ার সিফা (দৈনিক রূপসীগ্রাম), ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোজাম্মেল হক (দৈনিক কক্সবাজার সংবাদ) এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আশফাক উদ্দীন আরফাত (দৈনিক সংবাদ), মনছুর আলম (চ্যানেল কক্স) ও রাশেদুল আমির চৌধুরী (দৈনিক ঘোষণা)।
কমিটি গঠনের বিষয়ে বিএমএসএফ নেতৃবৃন্দ মন্তব্য করেছেন যে, ঈদগাঁও উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা রক্ষা করা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করতেই এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পরই প্রস্তাবিত এ কমিটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন