প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিতে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন। সম্প্রতি হারিয়ে যেতে বসা কাকের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আলোচনায় এসেছেন। নিজের আঁকা কাকের ছবি প্রকাশ করে জানিয়েছেন, ছবি, কবিতা ও শব্দের মাধ্যমে এই পাখিকে বাঁচিয়ে রাখতে চান।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের আঁকা কাকের একটি ছবি প্রকাশ করেন। ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় ভাবনা জানান, তাঁর শিল্পকর্মে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। তিনি তাদের নিয়ে লিখবেন, ছবি আঁকবেন এবং নিজের সৃষ্টিতে তাদের জন্য জায়গা করে দেবেন।
ভাবনার ভাষায়, কাকের প্রতি তাঁর গভীর ভালোবাসা রয়েছে। তিনি এই পাখির সঙ্গে এক ধরনের নীরব সম্পর্ক অনুভব করেন। তাঁর বিশ্বাস, এই নীরব ভাষার মধ্যেই কোথাও কাকেরাও তাঁকে ভালোবাসে।
ঢাকা শহরের অলিগলিতে একসময় প্রচুর কাক দেখা গেলেও বর্তমানে সেগুলো আগের তুলনায় অনেক কম চোখে পড়ে। এই পরিবর্তন ভাবনাকে ভাবিয়ে তুলেছে। তাই তিনি এমন একটি শহরের স্বপ্ন দেখেন, যেখানে কাকেরা নিরাপদে বসবাস করতে পারবে এবং তাদের আশ্রয় হারানোর ভয় থাকবে না।
ভাবনা এমন এক শহরের কল্পনা করেন, যেখানে আকাশ ও ছাদের কার্নিশ হবে কাকদেরও আপন ঠিকানা। সেখানে বেঁচে থাকার জন্য তাদের কাউকে জায়গা চাইতে হবে না এবং প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও থাকবে না।
অভিনয়ের ক্ষেত্রেও তিনি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তানবীর হাসানের পরিচালনায় ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন