প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির বাবা বুধবার (২৩ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার শিশুটির বাড়ি ফাঁকা পেয়ে তাকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে আজ বুধবার সকালে স্থানীয়রা বসে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন