প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
এই বিশেষ দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউরজ্জামান, উপজেলা খাদ্র নিয়ন্ত্রক সাইদুর রহমান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) ষ্টেশন অফিসার আব্দুল কুদ্দুছ, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিরা দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। এর পর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিবেশনায় ভূমিকম্প এবং অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন