প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৫ নভেম্বও ২০২৬ : ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। গতকাল ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটের পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।
এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।
পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। এই দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলা হবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।
এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।
১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র্যাঙ্কিং এবং বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন