প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইডেনের নোবেল ফাউন্ডেশন ৯ শতাংশ বৃদ্ধি করে নোবেল পুরস্কারের অর্থমূল্য ঘোষণা করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই সংস্থাটি জানায়, চলতি বছর থেকে ছয়টি ক্যাটাগরির বিজয়ীদের জন্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা ১২ লাখ ২২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা) প্রদান করা হবে।
নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ার্নের একটি বিবৃতিতে উল্লেখ করেন, "পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানোর মাধ্যমে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি তাৎপর্যকে সমুন্নত রাখছি।" তিনি আরও বলেন, "একইসঙ্গে আমরা এটা নিশ্চিত করতে চাই, যাতে সময়ের পরিক্রমায় পুরস্কারের আর্থিক মূল্যমান অক্ষুণ্ণ থাকে।"
এবারের নোবেল বিজয়ীদের নাম আগামী ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয় ক্যাটাগরিতে ঘোষণা করা হবে।
এই ঘোষণার মাধ্যমে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার ১২৫তম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে।
উল্লেখ্য, সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলে প্রতিষ্ঠিত হয় নোবেল পুরস্কার। ১৯ শতকের এই ব্যবসায়ী ডিনামাইটের আবিষ্কারক। নোবেল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৯০১ সালে প্রথমবার পুরস্কার দেওয়ার সময় প্রতিটি বিভাগের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন