প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সরকার পতনের ডাক দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ রাতারাতি দল পাল্টে জামায়াতে ইসলামীর পরিচয় ধারণ করেছে। আমরা এ ধরনের জামায়াতকে অতীতেও পছন্দ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না।’
বুধবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারকঘোনা আবাসন প্রকল্প সড়ক উদ্বোধন উপলক্ষে এম এ হায়দার স্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, ‘বিএনপিকে জনগণ পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি কোনো ভুল বা খারাপ কাজ করলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। পাঁচ বছর পর জনগণ ভোট না দিলে বিএনপি ক্ষমতা ছেড়ে চলে যাবে। তবে মারামারি-কাটাকাটি করে ক্ষমতায় আসার রাজনীতি দেশের মানুষ আর চায় না।’
তিনি আরো বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ভারতের সঙ্গে কোটি কোটি টাকা ডিল করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। তাদের নেতারাই বলছেন, আওয়ামী লীগ ফিরে এলে তাদের কোনো আপত্তি নেই। ২০২৪ সালে যে বিপ্লব হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো দোষ নেই—এমন বক্তব্যও তারা দিয়েছে। ইতিমধ্যে গ্রামগঞ্জে দেখা যাচ্ছে, জামায়াত-আওয়ামী লীগ বন্ধু হয়ে গেছে।’
এছাড়া, সংসদ সদস্য অভিযোগ করেন যে, বিএনপির সরকার ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ডিসেম্বর মাসে আন্দোলনের ডাক দিয়েছে, শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছে। অন্যদিকে জামায়াতও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপির সরকার ও তারেক রহমানকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে। ১৯৯৬ সালেও তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল। আবারও তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক। সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল হোসেন ও হারুনুর রশীদ। বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও এম এ হায়দার স্কুলের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, মিরসরাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, সাবেক কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী আজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন