প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর যুক্তরাষ্ট্র তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। খবরটি আনাদোলুর মাধ্যমে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের জন্য আমাদের বার্তা পরিষ্কার—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’
নামদার আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমাদের দেশের এবং মার্কিন জনগণের নিরাপত্তা সর্বদা অগ্রাধিকার।’
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টেও নামদার যুক্ত করেছেন। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে একটি পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি আইন ভাঙে, জালিয়াতি করে অথবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন