প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার ফলে হরমুজ প্রণালীতে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে, যা চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল বহন করছিল।
মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, তেহরান এই কৌশলগত নৌপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ খবরটি তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচলে সহায়তা প্রদান করছে। সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গত রাতে দুটি ট্যাংকার নিয়ম লঙ্ঘন করে। বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে তারা প্রণালীর অনুমোদনহীন ও বিপজ্জনক দক্ষিণাঞ্চলীয় নৌপথে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।’
তবে বিবৃতিতে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, ‘প্রচণ্ড বিস্ফোরণের’ ফলে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, এই দুটি সুপারট্যাংকারে মোট চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল ছিল এবং বর্তমানে সেগুলোতে আগুন জ্বলছে।
বিপ্লবী গার্ড বাহিনী জানায়, আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর ওপর অন্ধ আস্থার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জাহাজে আগুন লাগার একাধিক খবর এসেছে ইরানি বাহিনীর পক্ষ থেকে।
তেহরান প্রায়ই এসব ঘটনায় মাইন বিস্ফোরণকে দায়ী করেছে, তবে মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছে যে, হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন