প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে আশরাফ আলী (৫৮) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
আশরাফ আলী, যিনি দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সংগঠনটির সভাপতি আব্দুল হামিদ মন্ডল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবলু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আশরাফ আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গত রাতে গোপরেখী দরপাড়া গ্রামে দুর্বৃত্তরা আশরাফ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন