প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানিয়েছেন, হাইমচরে চাঁদপুরের বিকল্প রাস্তার জন্য ইতিমধ্যে ডিও লেটার প্রদান করা হয়েছে এবং সরকারি ও বেসরকারি পুকুর বা জলাশয়ে কচুরিপানা রাখা যাবে না। রোববার (৩০ আগস্ট) সকালে হাইমচর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুম, উপজেলা প্রকৌশলী, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এ সভায় সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কিছু কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, নদীতীরে মৎস্য সংরক্ষণে চায়না ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে, হাইমচর বাজারের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে এবং বাজারে পাবলিক টয়লেটের জন্য জায়গা নির্ধারণ করে দ্রুত নির্মাণ কাজ শুরু করতে হবে। এছাড়া সার ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানোর ওপর তিনি জোর দেন। সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি নিজ হাতে চারা রোপণ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিবেশ সংরক্ষণের এই মহতী কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন