প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির গার্ড রুমের ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মিরসরাই থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশটি ঘরের ভেতরে অর্ধ-বসা অবস্থায় ছিল।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন