প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী বিক্ষোভের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই তথ্য দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ওই বিক্ষোভ এক মাস পূর্বে শুরু হয়েছিল।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, আলী হেম্মাতি ও মাজিদ নিক-আন্দিশকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ‘জানুয়ারির দাঙ্গায়’ অংশগ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ওই ঘটনায় চার নিরাপত্তাকর্মী প্রাণ হারান।
এ খবর তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
ওয়েবসাইটটি আরও জানায়, তারা সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি করে, দোকান, ব্যাংক, বাস ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এমনকি গাছেও আগুন লাগায়।
সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল করার পর বুধবার ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয়।
ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে এটি দ্রুত সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ৮ ও ৯ জানুয়ারি এই বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
ইরানি কর্তৃপক্ষ জানায়, ওই সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পরিকল্পিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ এই সহিংসতার জন্য দায়ী করেছে। তবে বিদেশভিত্তিক বেসরকারি সংস্থাগুলো দাবি করেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। পরে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরু করে ইরানে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা ঘটে।
এরপর থেকে দেশটিতে গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসবের সাথে যুদ্ধ এবং বছরের শুরুর দিকে বিক্ষোভ—দুইয়েরই সম্পর্ক রয়েছে।
ইরান হিউম্যান রাইটস ও টুগেদার এগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি নামের দুটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ১ হাজার ৬৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮৯ সালের পর এটি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ সংখ্যা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে চীনের পর ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন