প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনার পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সম্মেলন শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে। দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা এতে অংশগ্রহণ করবেন।
সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ জানিয়েছেন, সম্মিলনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি, এটি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের ৬৪টি জেলা থেকে আসা ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সম্মিলনটি একটি প্রাণবন্ত, ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত হবে বলে আমরা প্রত্যাশা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন