প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার এবং বিরোধীদল উভয়কেই দেশের জনগণের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার উদ্দেশ্যে বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের জনগণও লক্ষ্য করছে যে, বিরোধীদল শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে চলেছে। ঠিক আছে, আপনারা বিরোধিতা করুন, কিন্তু যদি আজকের বিরোধিতার মাধ্যমে আপনারা স্বৈরাচারকে আসার সুযোগ করে দেন, তাহলে এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এভাবে জুলাইয়ের শহিদদের প্রতি গাদ্দারি করা হবে, ঠিক তেমনি ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে গাদ্দারি করা হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেমন দাওয়াত করা হয়েছে, ঠিক একইভাবে বিরোধীদলের নেতাদেরও দাওয়াত করা হয়েছে। আপনারা আজ দাওয়াতে আসেননি, তাতে কিছু যায় আসে না। কিন্তু যদি সত্যিকারভাবে আপনারা জুলাইকে ধারণ করেন, তাহলে আপনাদের উচিত ছিল জুলাই শহিদদের সঙ্গে বসা। কিন্তু কোথায়, আমরা তো আপনাদেরকে এখানে দেখছি না।’
তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সরকারের সঙ্গে আপনারা দূরত্ব রাখতে চান, থাকুক। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধীদলের আসনে রয়েছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের মাঝেও আমরা আপনাদের দেখতে পাচ্ছি না। আজ যদি আপনারা তাদের মাঝে এসে বসতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন, যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।’
তিনি বলেন, ‘আমি খুব সহজেই একটি কথা বলতে পারি, সরকার দেশের মানুষের পরিবর্তনের জন্য এবং ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধীদলে রয়েছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধীদল মানে জনগণের প্রতিনিধিত্ব এবং সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানে মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি দোষারোপ বা ব্লেমিং-এর রাজনীতি, এটি থেকে আমাদের বের হয়ে আসা উচিত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন