প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাপায় নিহত পথচারীর পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি হলেন, পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত ইউসুফ মল্লিকের ছেলে এ আর আকতারুল আলম (৬৫)।
আকতারুল আলম ওষুধের ব্যবসা করতেন। তিনি মেরুল বাড্ডার ডিআইডি প্রজেক্টের ৯ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম ইমাম মাহাদী।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট মোড়ের কাছে এক মোটরসাইকেল চালকের সঙ্গে আকতারুল আলমের কথা-কাটাকাটি হয়।
তর্কাতর্কির এক পর্যায়ে ওই চালক আকতারুল আলমকে সজোরে ধাক্কা দেয়, ফলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে আজীমের গ্লোরী পরিবহন নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন এবং পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন