প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার (১ জুন) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব এই বিষয়ে নিশ্চিত করে জানান। তিনি বলেছেন, আজ বিকেলে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান শুরু করে পুলিশ, র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এছাড়া, ডিএমপির কে৯ ডগ স্কোয়াডও অভিযানে অংশ নেয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অভিযানটি শেষ হয় রাত পৌনে ৯টায়। অভিযানের সময় ক্যাম্প থেকে মোট ১৬ জনকে আটক করা হয়, যাদের পরবর্তী সময়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়।
রাকিবুজ্জামান রাকিব জানায়, অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন