প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালচামট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতাজনিত দুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার তিনি জলাবদ্ধ এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে তাদের নিত্যদিনের ভোগান্তির বিভিন্ন দিক সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে সড়ক তলিয়ে থাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি ঘটে, ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, গোয়ালচামট এলাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এটি দ্রুত ও স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন