প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, সরকার তৃণমূলের অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের জন্য চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যদি জটিল রোগে আক্রান্ত আরও কেউ চিকিৎসা সহায়তার বাইরে থাকে, তাহলে তারা আবেদন করলে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
টুকু বলেন, জনগণের প্রতি সরকারের অঙ্গীকার রয়েছে। তিনি জানান, জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সহযোগিতার পরিধি বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ চলছে।
প্রতিমন্ত্রী টুকু যোগ করেন, তৃণমূলের মানুষের কাছে সহযোগিতা পৌঁছানোর জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও জানান, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গত দুর্গাপূজায় প্রধানমন্ত্রী অধিক পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়বে। সরকার সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।
সহায়তা বিতরণ অনুষ্ঠান শেষে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর 'পরিদর্শন কক্ষ' উদ্বোধন করা হয়, যা জনসাধারণের সেবা নিশ্চিত এবং সরকারি কার্যক্রমকে আরও সহজলভ্য করতে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন