প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রামায়ণ’ সিনেমাতে অযোধ্যার রাজপুত্র হিসেবে অভিনয় করার জন্য চীনা মার্শাল আর্ট ‘তাই চি’ শিখেছিলেন রণবীর কাপুর। মূলত, রামের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যে স্থিরতা, মাধুর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অনায়াস ভঙ্গি প্রয়োজন ছিল, সেই কারণেই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন এই অভিনেতা। কারণ, ‘তাই চি’ মানুষের ভিতরে ভারসাম্য তৈরি করে এবং এক ধরনের স্থিতধী বা শান্ত ভাব জাগিয়ে তোলে।
বলিউডের রোম্যান্টিক হিরো থেকে অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম— কীভাবে নিজেকে তৈরি করেছিলেন রণবীর কাপুর? বিশ্লেষণ করে দেখা গেছে, সিনেমায় অযোধ্যার রাজপুত্র হওয়ার জন্য তাকে জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাতে হয়েছে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়েছে, তলোয়ার ও তীর-ধনুক চালানোর কঠোর অনুশীলন করতে হয়েছে এবং তার সহজাত অভিনয় ক্ষমতা কাজে লেগেছে।
কেন রামের চরিত্রের জন্য চীনা মার্শাল আর্ট শিখতে হয়েছিল? নীতেশ তিওয়ারীর সিনেমা ‘রামায়ণ’-এ অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন হলিউডের অ্যাকশন পরিচালক টেরি নোটারি, যিনি ‘অবতার’ এবং ‘অ্যাভেঞ্জার্স’-এর জন্য পরিচিত। অযোধ্যার রাজপুত্র রামকে চীনা মার্শাল আর্ট শেখানোর বিষয়টি তার মাথায় আসে। সন্দীপ জানিয়েছেন, টেরি ইনস্টাগ্রামে সন্দীপের একটি ভিডিয়ো দেখে তাকে ‘রামায়ণ’-এর প্রশিক্ষণের জন্য ডেকে পাঠান।
শুরুতে রণবীর বা সন্দীপ— কেউই বুঝে উঠতে পারেননি, রামায়ণের সঙ্গে চীনা মার্শাল আর্টের সম্পর্ক কী! টেরিই তাদের বুঝিয়েছিলেন, রামের চরিত্রটি কেবল পেশিশক্তির নয়, তাতে থাকা চাই স্থিরতা, মাধুর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অনায়াস ভঙ্গি। তাই চি মানুষের ভিতরে ভারসাম্য তৈরি করে এবং একটি স্থিতধী বা শান্ত ভাব জাগিয়ে তোলে, যা পর্দায় আলাদা করে চোখে পড়বে।
কীভাবে চলত প্রশিক্ষণ?
নিউইয়র্কে থাকার সময় তাই চি সম্পর্কে সামান্য ধারণা তৈরি হলেও, রণবীর এই চীনা মার্শাল আর্টের প্রয়োগ বা ফলাফল সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। টেরি বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি অত্যন্ত আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ শুরু করেন। সন্দীপের কথায়, রণবীরের শেখার আগ্রহ এবং ধৈর্য ছিল দেখার মতো। প্রশিক্ষণে ‘স্কোয়াট’-এর মতো একটি ভঙ্গিতে শরীরকে স্থির রাখা, ‘সার্কুলার মুভমেন্ট’ অভ্যাস করানো হতো তাকে।
বাইরে থেকে দেখতে সহজ মনে হলেও, ওই প্রশিক্ষণে নিখুঁত ভঙ্গি ও ভারসাম্য ধরে রাখা বেশ কঠিন। তবে ধীরে ধীরে ওই অভ্যাস রণবীরের হাঁটাচলা ও শরীরী ভাষায় পরিবর্তন আনে। অদ্ভুত এক আত্মবিশ্বাস, শান্ত ভাব এবং সাবলীলতা ফুটে উঠতে শুরু করে তার হাবেভাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন