প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ পপ তারকা এড শিরান মন্তব্য করেছেন যে এটি ‘বিপর্যয়কর, অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ’। তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি কনসার্টের শুরুতেই এ কথা বলেন। খবরটি আল জাজিরা থেকে জানা যায়।
এড শিরানের এটি ছিল যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন র্যাপার ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর প্রথম কনসার্ট। ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার কারণ ছিল ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়া। শিরান জানিয়েছেন, স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাকলমোরকে পারফর্ম করার অনুমতি না দেওয়ায় তাকে সফরে রাখা সম্ভব হয়নি।
ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের সফরের উদ্বোধনী শিল্পী এবং তার নিজস্ব ব্যান্ডের সদস্যরাও সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
ফিলাডেলফিয়ার কনসার্টে এড শিরান উল্লেখ করেন, তিনি চান তার গান ‘বিভাজনের নয়, ঐক্যের; রাজনীতির নয়, মানবতার’ কথা বলুক।
এছাড়া, তিনি হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার নিন্দা জানান। তিনি পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচারের’ সমালোচনা করতেও পিছপা হননি।
গাজার পরিস্থিতি নিয়ে শিরান বলেন, ‘ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের প্রাণহানি দেখে আমার হৃদয় ভেঙে গেছে।’
তিনি আরও যোগ করেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য কীভাবে সহায়তা করা যায়, তা বুঝতে আমি বিভিন্ন পক্ষের মানুষের সঙ্গে কথা বলছি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন