প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রেল স্টেশনপাড়ায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালিত হয়। ‘মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল কমিটি’র আয়োজনে এই মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর কমান্ডের নেতৃবৃন্দসহ সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।
জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন—
পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি
পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম
জামায়াতে ইসলামীর আমির ইমামুল হুদা
জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল প্রমুখ।
বক্তারা রহনপুর পৌর এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন এবং সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন