প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিন হারমোনাইজেশনের পর ভিনিসিউস জুনিয়র (বাঁয়ে), অপর ছবিতে সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে। সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র। তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, যার মাধ্যমে চিবুকের আকৃতিকে আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে। এই অস্ত্রোপচারের পর তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে ভিনিসিউস এই কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেন। ‘চিন হারমোনাইজেশন’-এ বিশেষ ধরনের ফিলার ব্যবহার করা হয়, যা মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতিকে আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন তার চিবুকের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবি দেখে অনেক ভক্ত বিস্ময় প্রকাশ করেছেন। নতুন চেহারায় ভিনিসিউসের আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।
এদিকে, ভিনিসিউসের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা চলছে। সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায়, তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এছাড়া, ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে নতুন লুকে দেখা যায় রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে। পাশ থেকে তোলা ছবিতে তার পরিবর্তিত চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন