প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর-পূর্বাঞ্চলের কোটি হাওরবাসীর জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, মৎস্য সম্পদ রক্ষা এবং বৈরী জলবায়ুর প্রভাব মোকাবিলায় একটি পৃথক 'হাওর বিষয়ক মন্ত্রণালয়' বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে সুনামগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ’-এর সুনামগঞ্জ জেলা শাখার এ পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটে।
প্রভাষক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও পরিবেশ কর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই শক্তিশালী নেতৃত্ব হাওর এলাকার কৃষক, পরিবেশ, স্থানীয় জীববৈচিত্র্য ও সামগ্রিক টেকসই উন্নয়নের স্বার্থে একটি স্বতন্ত্র হাওর মন্ত্রণালয় গঠনের যৌক্তিক দাবিকে জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে কার্যকরী ভূমিকা পালন করবে।
সংসদ সদস্যদের নিয়ে উপদেষ্টা পরিষদ:
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও নীতি-নির্ধারণী পর্যায়ে বিস্তৃত করতে জেলার মান্যবর সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন— সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
নূরুল হক আফিন্দী সভাপতি ও কুদরত পাশা সাধারণ সম্পাদক:
ঘোষিত নতুন জেলা নির্বাহী কমিটিতে নূরুল হক আফিন্দী-কে সভাপতি এবং এ কে কুদরত পাশা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমদ, রওনক আহমদ বখত, অধ্যক্ষ নুরুজ আলী, মোনাজ্জির হোসেন সুজন ও শাহিনা চৌধুরী রুবি।
সহসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, আফিকুল ইসলাম, মছিহুর রহমান রাসেল, জিয়াউর রহমান ও রিনা আক্তার। সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন কর্ণ বাবু দাস এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন, মুজিবুর রহমান, মদরিছ চৌধুরী ও সামিনা চৌধুরী মনি।
সম্পাদকীয় ও বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ পদসমূহ:
প্রচার ও প্রকাশনা: সম্পাদক সাংবাদিক আবু সাইদ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
অর্থ সংক্রান্ত: অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ওলি, সহঅর্থ সম্পাদক আনিছুল হক চৌধুরী মুন।
দপ্তর সংক্রান্ত: দপ্তর সম্পাদক মশিউর রহমান, সহদপ্তর সম্পাদক আকিফুজ্জামান রিপন।
তথ্য ও প্রযুক্তি: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক আমিনুল হক, সহসম্পাদক শাহনুর আলম।
মহিলা বিষয়ক: মহিলা সম্পাদিকা প্রতিমা রাণী দাস, সহমহিলা সম্পাদিকা ফুল মালা।
শিক্ষা ও সাহিত্য: শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সহসম্পাদক জহিরুল ইসলাম।
ক্রীড়া ও বিষয়ভিত্তিক: ক্রীড়া সম্পাদক তুর্য দাস, সহসম্পাদক শব্দম দোজা জ্যোতি; হাওর বিষয়ক সম্পাদক অশেষ তালুকদার, সহসম্পাদক এম সাইফুর রহমান; পরিবেশ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক, সহসম্পাদক আফসানা।
কার্যনির্বাহী সদস্যবৃন্দ:
কমিটিতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জ্যেষ্ঠ সমাজকর্মীদের নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। তাঁরা হলেন— সৈয়দ মহিবুল ইসলাম, বিকাশ রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন, এ কে এম আবু নাছার, আবুল কালাম আজাদ, ইয়াকুব বখত বহলুল, শেখ নজরুল ইসলাম, লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মাইদুল ইসলাম খান মামুন, আবুল হাসেন, ফজলুল করিম সাঈদ, ফারুক রশিদ, কানিজ সুলতানা, সাংবাদিক জসীম উদ্দিন, নুরুল হাসান আতাহের, ওবায়দুল হক মিলন, কাজী নুরুল আজিজ চৌধুরী, মোজাহিদুল ইসলাম মজনু, জিয়াউর রহমান জিয়া, মিজাজুল হক, মাওলানা ফয়জ নূর ফয়েজ, ডেনিস চক্রবর্তী ও আশরাফ আলী প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রতি বছর আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধের অনিয়ম ও নদী-নালা ভরাটের কারণে হাওরবাসী যে অনিশ্চয়তার মুখে পড়েন, তা থেকে স্থায়ী মুক্তি পেতে একটি স্বতন্ত্র বাজেট সমৃদ্ধ হাওর মন্ত্রণালয়ের কোনো বিকল্প নেই। খুব দ্রুতই এই জেলা কমিটি তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করে স্মারকলিপি প্রদান ও নানা কর্মসূচি গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন